Monday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ এ ০৯:৪১ AM

এক নজরে খুলনা বিভাগ

কন্টেন্ট: পাতা

খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী, বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১৫,৫৬৩,০০০ জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর। ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা শহরকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণাংশে অবস্থিত। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাটসাতক্ষীরা জেলায় সুন্দরবনের বিস্তৃতি ঘটেছে। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।[রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়কপথে ৩৩৩কি.মি.। রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সংগে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করা যায়। ১৯১২ সালে থেকে অত্র অঞ্চলে নদীপথে স্টিমার (স্টিমবোট) চলাচল করে।

ভৌগলিক অবস্থান

খুলনা বিভাগ এর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরের উপর তটরেখা রয়েছে। এটি গঙ্গা নদীর দ্বীপ বা গ্রেটার বেঙ্গল ডেল্টার একটি অংশবিশেষ। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী, ভৈরব নদী ও কপোতাক্ষ নদী। এছাড়াও অঞ্চলের বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপ রয়েছে। পৃথিবীর মানচিত্রে খুলনা বিভাগের অবস্থান ২১৪০' উত্তর অক্ষাংশ হতে ২৪০১২ উত্তর অংশে এবং ৮৮৩৪' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯৫৭' পূর্ব দ্রাঘিমায়।

প্রশাসনিক জেলা

খুলনা বিভাগ ৫৯ টি উপজেলা ও ১০টি জেলা নিয়ে গঠিত হয়েছে।


জেলাপ্রশাসনিক
কেন্দ্র
এলাকা
কিমিবর্গ.
জনসংখ্যা
১৯৯১ আদমশুমারী
জনসংখ্যা
২০০১ আদমশুমারী
জনসংখ্যা
২০১১ আদমশুমারী
জনসংখ্যা
২০২২ আদমশুমারী
কুষ্টিয়া জেলাকুষ্টিয়া জেলা১,৬০৮.৮০১,২০২,১২৬১,৭৪০,১৫৫১,৯৪৬,৮৩৮২,১৪৯,৬৯২
খুলনা জেলাখুলনা৪,৩৯৪.৪৫২,০১০,৬৪৩২,৩৭৮,৯৭১২,৩১৮,৫২৭২,৬১৩,৩৮৫
চুয়াডাঙ্গা জেলাচুয়াডাঙ্গা জেলা১,১৭৪.১০৮০৭,১৬৪১,০০৭,১৩০১,১২৯,০১৫১,২৩৪,০৬৬
ঝিনাইদহ জেলাঝিনাইদহ জেলা১,৯৬৪.৭৭১,৩৬১,২৮০১,৫৭৯,৪৯০১,৭৭১,৩০৪২,০০৫,৮৪৯
নড়াইল জেলানড়াইল৯৬৭.৯৯৬৫৫,৭২০৬৯৮,৪৪৭৭২১,৬৬৮৭৮৮,৬৭৩
বাগেরহাট জেলাবাগেরহাট৩,৯৫৯.১১১,৪৩১,৩২২১,৫৪৯,০৩১১,৪৭৬,০৯০১,৬১৩,০৭৯
মাগুরা জেলামাগুরা জেলা১,০৩৯.১০৭২৪,০২৭৮২৪,৩১১৯১৮,৪১৯১,০৩৩,১১৫
মেহেরপুর জেলামেহেরপুর জেলা৭৫১.৬২৪৯১,৯১৭৫৯১,৪৩০৬৫৫,৩৯২৭০৫,৩৫৬
যশোর জেলাযশোর জেলা২,৬০৬.৯৪২,১০৬,৯৯৬২,৪৭১,৫৫৪২,৭৬৪,৫৪৭৩,০৭৬,৮৪৯
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা জেলা৩,৮১৭.২৯১,৫৯৭,১৭৮১,৮৬৪,৭০৪১,৯৮৫,৯৫৯২,১৯৬,৫৮১
মোট১০২২,২৮৪.২২১২,৬৮৮,৩৮৩২১৪,৭০৫,২২৩১৫,৬৮৭,৭৫৯১৭,৪১৬,৬৪৫

শিক্ষা

বিভাগ সহ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ

বিশ্ববিদ্যালয়

  • খুলনা বিশ্ববিদ্যালয়
  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • খুলনা মেডিকেল কলেজ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়

কলেজ

  • ঝিনাইদহ ক্যাডেট কলেজ
  • সরকারি বি. এল. কলেজ
  • সরকারী এম. এম. কলেজ
  • সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা
  • সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ
  • চুয়াডাঙ্গা সরকারি কলেজ
  • দর্শনা সরকারি কলেজ
  • কুষ্টিয়া সরকারি কলেজ

স্কুল

  • খুলনা জিলা স্কুল
  • খুলনা কলেজিয়েট স্কুল
  • করোনেশন গভ. গার্ল স্কুল,
  • সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়
  • যশোর ক্যান্টেন্টমেন্ট পাবলিক স্কুল,
  • যশোর জিলা স্কুল

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

  • যশোর পলিটেকনিক ইন্সটিটিউট
  • মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট
  • খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট
  • খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
  • ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট
  • কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট
  • সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট
  • মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজ
  • বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

  • খান জাহান আলী -
  • প্রফুল্ল চন্দ্র রায় -
  • কৃষ্ণচন্দ্র মজুমদার
  • আব্দুল হালিম
  • মেজর জেনারেল (অবঃ) এম মজিদুল-উল-হক এমপি
  • শহীদ সাংবাদিক [[সিরাজুদ্দীন হোসেন]
  • সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান
  • কবি ফররুখ আহমদ
  • কবি সৈয়দ আলী আহসান
  • কবি কাজী কাদের নেওয়াজ
  • ছড়াকার আবু সালে
  • কবি যতীন্দ্রমোহন বাগচী
  • বনানী চৌধুরী প্রথম মুসলিম চিত্রনায়িকা
  • ববিতা - চিত্রনায়িকা
  • মৌসুমী - চিত্রনায়িকা
  • সুচন্দা - চিত্রনায়িকা
  • চম্পা (অভিনেত্রী) - চিত্রনায়িকা
  • সালাউদ্দিন লাভলু - চিত্রপরিচালক
  • তানভীর মোকাম্মেল - চিত্রপরিচালক
  • আসিফ ইমরোজ - চিত্রনায়ক
  • আব্দুর রাজ্জাক (ক্রিকেটার) - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • সৌম্য সরকার - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • মোস্তাফিজুর রহমান (ক্রিকেটার) - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • এনামুল হক - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • ইমরুল কায়েস - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • তুষার ইমরান - সাবেক ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • সৈয়দ রাসেল - সাবেক ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • জিয়াউর রহমান (ক্রিকেটার) - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • মেহেদী হাসান - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
  • সালমা খাতুন - অধিনায়ক - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  • শুকতারা রহমান - প্রমিলা ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  • শারমিন রত্না - প্রমিলা ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  • রুমানা আহমেদ - প্রমিলা ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  • জাহানারা আলম - প্রমিলা ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  • মোহাম্মদ হামিদুর রহমান
  • নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ



এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন