কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ এ ১১:০১ AM
কন্টেন্ট: পাতা
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনামলে বাংলার তৎকালীন গভর্ণর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ১৮২৯ সালে রাজস্ব ব্যবস্থা নিশ্চিতকরণ ও শাসন ব্যবস্থাকে দৃঢীকরণের উদ্দ্যেশে বাংলার কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগের সৃষ্টি করেন। সে সময় বিভাগীয় প্রধানের পদবী হয় বিভাগীয় কমিশনার (Divisional Commissioner) । একই বছর (১৮২৯) বর্ধমান, প্রেসিডেন্সী, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের সৃষ্টি হয়।
১ অক্টোবর ১৯৬০ খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে জনাব এম মঞ্জুর-ই-ইলাহী যোগদান করেন। খুলনা বিভাগস্থ ১০টি জেলার প্রশাসনিক কেন্দ্র খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনা ও তত্বাবধানে জেলা প্রশাসকগণ প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করেন। বিভাগীয় কমিশনার বিভাগীয় আইন শৃংখলা কমিটির সভাপতি, বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি, বিভাগের প্রধান রাজস্ব কর্মকর্তা, চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টস্কফোর্সের সভাপতি, বিভাগীয় বাছাই কমিটির সভাপতি, বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত জনবল
বিভাগীয় কমিশনার -০১
অতিরিক্ত বিভাগীয় কমিশনার-০৪
সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার-০৬
সহকারী প্রোগ্রামার-০১
প্রশাসনিক কর্মকর্তা-০১
উপ-প্রশাসনিক কর্মকর্তা-০৪
কম্পিউটার অপারেটর-০১
সহকারী প্রশাসনিক কর্মকর্তা-০৭
হিসাব রষক -০১
উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা-১২
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৫
ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর-০৪
ডেসপাস রাইডার-০৪
প্রসেস সার্ভার-০১
ড্রাইভার-০৯
রেকর্ড কিপার-০১
অফিস সহায়ক -২০
অর্ডারলী-০৫
দপ্তরী-০১
মালী-০৩
বাবুর্চি-০২
নিরাপত্তা প্রহরী প্রহরী-০৩
সুইপার-০৬
ষাটের দশকের শুরুতে সৃষ্ট খুলনা প্রতিষ্ঠার জন্য বয়রা মৌজার মোট ৯৯ একর জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত জমিতে বিভাগীয় পর্যায়ের সকল অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়।