কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯ AM
কন্টেন্ট: পাতা
খুলনা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজে, সুলভে ও দ্রুততম সময়ে মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। খুলনা বিভাগ প্রশাসনিকভাবে ১০ টি জেলা ও ৫৯ টি উপজেলার সমন্বয়ে গঠিত। মাঠ পর্যায়ের দপ্তরসমূহের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকি, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পদায়ন, বদলি ও প্রশিক্ষণ প্রদান এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের সাথে মাঠ প্রশাসনের কার্যকর সমন্বয় সাধনে খুলনা বিভাগীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
'এটুআই' (a2i) প্রোগ্রামের ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক (NPF)-এর আওতায় এবং খুলনা বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল সরকারি অফিসের ওয়েবসাইট নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। খুলনা বিভাগীয় ওয়েব পোর্টালে প্রতিনিয়ত হালনাগাদকৃত তথ্য আপলোড করার পাশাপাশি নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাবক্সসমূহ সংযুক্ত করা হয়েছে। তন্মেধ্যে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS), তথ্য অধিকার, বাজেট সংক্রান্ত, বিনিয়োগ শিক্ষা, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি, সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) ইত্যাদি।
তথ্য বাতায়ন ব্যবহারের মাধ্যমে নাগরিকগণ বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক প্রদত্ত সেবা সম্পর্কে সহজে অবগত হতে পারছেন, যা প্রকারান্তরে সরকার ও জনগণের মাঝে একটি সুদৃঢ় ও কার্যকর সেতুবন্ধন রচনা করেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জনগোষ্ঠির জন্য খুলে দিয়েছে অপার সম্ভাবনার দুয়ার। ইতিহাসের ধারাবাহিকতায় কৃষি বিপ্লব, শিল্প বিপ্লবের পর বর্তমান পৃথিবী নতুনতর এক বিপ্লবের মুখোমুখি হতে চলছে যার নাম তথ্য বিপ্লব।বর্তমান শতাব্দির গ্লোবালাইজেশনের ফলে একটি দেশের উন্নয়ন ও দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তথ্য এবং প্রযুক্তির অন্যতম নিয়ামকের পালন করছে। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে খুলনা বিভাগের উন্নয়নে এবং নাগরিকদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি।
বিভাগীয় কমিশনার
খুলনা